কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ এ ০৪:৫৭ PM

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড

কন্টেন্ট: পাতা

সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এতদসংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত একটি বোর্ড প্রতিষ্ঠাসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয় বিবেচনায় বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ প্রণয়ন করা হয়। উক্ত আইনের ধারা ৪(১) এর ক্ষমতাবলে সরকার গত ২৮/০৮/২০২৫ তারিখ গেজেট প্রজ্ঞাপন দ্বারা বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করে, যা, গত ০১/০৯/২০২৫ তারিখ হতে কার্যকর আছে। আইনের এর ধারা ৭(১) অনুযায়ী, গত ১৪/০১/২০২৬ তারিখ বোর্ডের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বিধান অনুযায়ী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, মাননীয় প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী (যদি থাকেন) বোর্ডের কো-চেয়ারম্যান এবং সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২০/১১/২০২৫ তারিখ বোর্ডের নির্বাহী পরিচালককে প্রেষণে পদায়ন করা হয়েছে, তিনি একইসাথে বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য-সচিব।

০২। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদ:

ক্রম

পরিচালনা পর্ষদের সম্মনিত সদস্য

পর্ষদের পদ

মন্তব্য

০১

মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

চেয়ারম্যান

* মনোনীত সদস্যগণ তাদের মনোনয়নের তারিখ হতে ০৩ (তিন) বছর মেয়াদে স্বীয় পদে বহাল থাকবেন;

তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বে মনোনীত কোনো সদস্যকে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে অব্যাহতি প্রদান করতে পারবে।

* কোনো মনোনীত সদস্য চেয়ারম্যানের নিকট লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।

০২

মাননীয় প্রতিমন্ত্রী অথবা মাননীয় উপমন্ত্রী (যদি থাকেন)

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

কো-চেয়ারম্যান

০৩

জাতীয় সংসদের মাননীয় স্পীকার কর্তৃক মনোনীত একজন মাননীয় সংসদ-সদস্য

সদস্য

০৪

সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ভাইস-চেয়ারম্যান

০৫

চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

সদস্য

০৬

অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অনূন্য যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি

সদস্য

০৭

স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত অনূন্য যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি

সদস্য

০৮

কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অনূন্য যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি

সদস্য

০৯

বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অনূন্য যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি

সদস্য

১০

শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অনূন্য যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

সদস্য

১১

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক মনোনীত অনূন্য যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি

সদস্য

১২

মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর

সদস্য

১৩

মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

সদস্য

১৪

সরকার কর্তৃক মনোনীত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক

সদস্য

১৫-১৬

সরকার কর্তৃক মনোনীত নিবন্ধিত দুগ্ধ সমবায় সমিতিসমূহের মধ্য হতে একজন করে মোট ০২ (দুই) জন সদস্য যাদের মধ্যে অন্তত ০১ (এক) জন মহিলা হবেন

সদস্য

১৭-১৮

সরকার কর্তৃক মনোনীত গবাদিপশু পালনকারী, বাণিজ্যিকভাবে দুধ উৎপাদনকারী ও দুগ্ধজাত পণ্যের ব্যবসায়ীগণের মধ্য হতে ০২ (দুই) জন প্রতিনিধি যাদের মধ্যে অন্তত ০১ (এক) জন মহিলা হবেন

সদস্য

১৯

নির্বাহী পরিচালক, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড

সদস্য-সচিব

০৩। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের কার্যাবলি:

(১) বাণিজ্যিকভাবে ডেইরি খামার স্থাপন, উন্নত ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য হিসাবে দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণ;

(২) দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, শীতলীকরণ এবং দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্থাপনে তালিকাভুক্তি প্রদান;

(৩) ডেইরি সংক্রান্ত বিষয়ে বৈজ্ঞানিক, কারিগরি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধাদি প্রদানের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান;

(৪) ডেইরি স্বাস্থ্য, দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা অনুরূপ বিষয়ে প্রচারণা ও প্রণোদনা প্রদান;

(৫) দুগ্ধ খামার বা দুগ্ধ শিল্পাঞ্চল সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ, দুধ উৎপাদনে উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায় ভিত্তিতে খামার স্থাপনের উৎসাহ ও পরিবেশ সৃষ্টি;

(৬) সমবায় পর্যায়ে দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ঋণ প্রদান ও আদায় এবং এতদ্‌বিষয়ে সমবায়ভিত্তিক উদ্যোগে সহায়তা প্রদান;

(৭) দুধ বা দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, অবকাঠামো তৈরি ও ব্যবস্থাপনা;

(৮) নিরাপদ খাদ্য হিসাবে দুধ বা দুগ্ধজাত পণ্যের শ্রেণিভিত্তিক মান নির্ধারণ, মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ, পরীক্ষা, পরিদর্শন এবং মাননিয়ন্ত্রণ বা নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণ;

(৯) সরকার কর্তৃক স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের সহিত চুক্তির মাধ্যমে দুধ উৎপাদন বা প্রক্রিয়াকারী উদ্যোক্তাদের পুঁজি সরবরাহের ব্যবস্থা গ্রহণ;

(১০) দুধ বা দুগ্ধজাত পণ্যের উপর বিভিন্ন উপাত্ত সংগ্রহ, গ্রন্থনা এবং সরকারের নিকট প্রতিবেদন আকারে প্রেরণ;

(১১) দুধ বা দুগ্ধজাত পণ্যের উৎপাদন সংশ্লিষ্ট খামার ও শিল্পের উন্নয়নের জন্য প্রকল্প প্রণয়ন, পরিচালনা ও বাস্তবায়ন;

(১২) ডেইরি বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা, উৎসাহ, প্রণোদনা ও সহায়তা প্রদান।

০৪। বোর্ডের তহবিল ও বাজেট: বোর্ডের একটি তহবিল থাকবে এবং সেখানে নিম্নবর্ণিত উৎস হতে অর্থ জমা হওয়ার বিধান রয়েছে:

(১) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;

(২) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ;

(৩) বোর্ডের নিজস্ব আয় ও বোর্ডের অর্থ বিনিয়োগ হতে প্রাপ্ত আয়;

(৪) বোর্ডের সম্পত্তি বিক্রয়লব্ধ বা লিজ বাবদ প্রাপ্ত অর্থ;

(৫) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হতে প্রাপ্ত অনুদান; এবং

(৬) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো উৎস হতে প্রাপ্ত অর্থ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন