কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ এ ১০:২৮ AM
কন্টেন্ট: পাতা

মোঃ দেলোয়ার হোসেন
সচিব
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর জীবন বৃত্তান্ত:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে জনাব মোঃ দেলোয়ার হোসেন গত ২৭ শে মার্চ ২০২৬ তারিখ শুক্রবার পূর্বাহ্নে সচিব পদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। গত বুধবার ২৫ মার্চ ২০২৬ তারিখের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার ০৫.০০.০০০০.০০০.১৩০.১২.০০০১.২৬.৩০৭ সংখ্যক প্রজ্ঞাপনমূলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পদায়নের পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।
জনাব মোঃ দেলোয়ার হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে রসায়নে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।