কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ এ ০৫:০৬ PM
কন্টেন্ট: পাতা
| মৎস্য অধিদপ্তর কর্তৃক মাঠ পর্যায়ে প্রদানকৃত সেবা | |||||
|---|---|---|---|---|---|
| ক্রমিক | সেবার নাম | সেবার সংক্ষিপ্ত বিবরণ | সেবা প্রাপ্তির সম্ভাব্য সময় | সেবা প্রাপ্তির ফি | সেবা প্রাপ্তির স্থান |
| (১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) |
| ১ | উন্নত পদ্ধতিতে মাছ ও চিংড়ি চাষ এবং অন্যান্য জলজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক লাগসই প্রযুক্তি সম্পর্কীত পরামর্শ প্রদান | মাঠ পর্যায়ে অফিসে আগত চাষিদেরকে পরামর্শ সেবা প্রদান করা হয়। | তাৎক্ষণিক | নেই | সিনিয়র/ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর |
| ২ | মৎস্যচাষ বিষয়ক পুস্তক, পুস্তিকা,খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ সামগ্রী, ম্যানুয়েল, বার্ষিক প্রতিবেদন ইত্যাদি বিতরণ; | মৎস্যচাষ বিষয়ক পুস্তক, পুস্তিকা,খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ সামগ্রী, ম্যানুয়েল, বার্ষিক প্রতিবেদন ইত্যাদি চাষিদেরকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে বিতরণ কররা হয়। | তাৎক্ষণিক | নেই | সিনিয়র/ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর |
| ৩ | মৎস্যখাদ্য আইন’ ২০১০ ও মৎস্যখাদ্য বিধিমালা’ ২০১১বাস্তবায়ন | মাঠ পর্যায়ে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রয়কারী প্রতিষ্ঠান সমূহে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য খাদ্য আইন ও বিধিমালা বাস্তবায়ন করা হয়। | ১মাস | বিধি মোতাবেক | সিনিয়র/ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর |
| ৪ | মৎস্য হ্যাচারি আইন’ ২০১০ ও মৎস্য হ্যাচারি বিধিমালা’ ২০১১বাস্তবায়ন | মাঠ পর্যায়ে বিভিন্ন হ্যাচারি সমূহে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য হ্যাচারি আইন’ ২০১০ ও মৎস্য হ্যাচারি বিধিমালা’ ২০১১বাস্তবায়ন করা হয়। | ১মাস | বিধি মোতাবেক | সিনিয়র/ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর |
| ৫ | বিভিন্ন দপ্তরে মৎস্য বিষয়ক তথ্যাদি বিনিময় | বিভিন্ন দপ্তরসমুহে মৎস্য বিষয়ক তথ্যাদি বিনিময় করা হয়। | নির্ধারিত সময় | নেই | সিনিয়র/ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর |
| ৬ | মোবাইল কোর্ট বাস্তবায়ন | মৎস্য সংরক্ষণ আইনের আওতায় বিভিন্ন সময়ে সময়ে মোবাইল কোর্ট বাস্তবায়ন করা হয়। | নির্ধারিত সময় | নেই | সিনিয়র/ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর |
| ৭ | প্রশিক্ষণ | মৎস্য চাষিদেরকে বিভিন্ন লাগসই প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। | নির্ধারিত সময় | নেই | সিনিয়র/ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর |
| ৮ | ঋণ প্রাপ্তিতে সহায়তা | মৎস্য চাষি, খামারী ও উদ্যোক্তাদের চাহিদা মোতাবেক ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হয়। | ঋণ প্রদানকারী সংস্থার বিধি মোতাবেক | নেই | সিনিয়র/ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর |