কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ এ ০৫:১০ PM
কন্টেন্ট: পাতা
| ক্রঃ নং | সেবার নাম | সেবার সংক্ষিপ্ত বিবরণ | সেবা প্রাপ্তির সম্ভাব্য সময় | সেবা প্রাপ্তির ফি (প্রযোজ্য ক্ষেত্রে) | সেবা প্রাপ্তির স্থান |
| ১ | মাছ অবতরণ | বিএফডিসি’র মৎস্য অবতরণ কেন্দ্রসমূহের মাধ্যমে জেলেরা স্বাস্থ্যসম্মত এবং নিরাপদে মাছ অবতরণ করতে পারে। এতে করে পোস্ট হারভেস্ট লস অনেকাংশে হ্রাস পায়। | সারা বছর | বিভিন্ন হারে | ১। মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, কক্সবাজার ২। মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার খুলনা। ৩। মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, পাথরঘাটা। ৪। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙ্গামাটি। |
| ২ | মাছ বিপণন | ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ফরমালিনমুক্ত মাছ বিপণন করা হয়। | সারা বছর | কর্পোরেশন কর্তৃক নির্ধারিত হারে | ঢাকা শহরে বিভিন্ন স্থান। |
| ৩ | মাছ সংরক্ষণ | অবতরণকৃত মাছের স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করার জন্য সংরক্ষণ সুবিধা প্রদান করা হয়। | সারা বছর | প্রতি কেজি = ০.১২ টাকা (০-৫০ টন) প্রতি কেজি = ০.১১ টাকা (৫০-১৫০ টন) প্রতি কেজি =০.১০ টাকা (১৫০ টন এর উর্ধ্বে) | ১। মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্র, কক্সবাজার। ২। চট্টগ্রাম মৎস্য বন্দর, চট্টগ্রাম। |
| ৪ | মাছ হিমায়ণ | বিএফডিসি’র মাধ্যমে মাছ ব্যবসায়ীরা সারা বছর মাছের সরবরাহ নিশ্চিত করা জন্য মাছ হিমায়ণ করতে পারে। | সারা বছর | প্রতি কেজি ১১.০০ টাকা | ১। মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্র, কক্সবাজার। ২। চট্টগ্রাম মৎস্য বন্দর, চট্টগ্রাম। |
| ৫ | ট্রলার/ বার্জ বার্থিং | সমুদ্রগামী মাছ আহরণকারী ট্রলার/বার্জসমূহের নিরাপদ বার্থিং নিশ্চিত করা হয়। | সারা বছর | ট্যারিফ রেট অনুযায়ী | ১। চট্টগ্রাম মৎস্য বন্দর, চট্টগ্রাম। |
| ৬ | ট্রলার/ বার্জ মেরামত | বিএফডিসি সমুদ্রগামী মাছ আহরণকারী ট্রলার/ বার্জসমূহকে মেরামত সুবিধা প্রদান করে। | সারা বছর | ট্যারিফ রেট অনুযায়ী | ১। চট্টগ্রাম মৎস্য বন্দর, চট্টগ্রাম। ২। মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, পাথরঘাটা। |