কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ এ ১০:৪৩ AM

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প

কন্টেন্ট: পাতা

ক্রমিকবিষয় বিবরণ
প্রকল্পের নাম:মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প
প্রকল্প পরিচালক:ডাঃ মোঃ আব্দুর রহিম, উপপরিচালক
প্রকল্পের মেয়াদকাল:সেপ্টেম্বর ২০২৩- জুন ২০২৭
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়):৩০৩৬৭
প্রকল্পের উদ্দেশ্য:

১। প্রকল্প এলাকায় পশুপালনের মাধ্যমে নদীতীরবর্তী ৬৫২৯০ দরিদ্র পরিবারের জীবন জীবিকার মান উন্নয়ন;

২। নদীর চর এলাকায় দুধ, মাংস ও ডিমের উৎপাদন ১৫-২০% বৃদ্ধি করা; এবং

৩। নদীতীরবর্তী এলাকায় দশটি পশুসম্পদ প্রযু্ক্তি/প্যাকেজ গ্রহণ করা।

প্রকল্প বাস্তবায়ন এলাকা:ঢাকা বিভাগের ৭টি জেলা
প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম:
  • নির্বাচিত সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান।
  • নির্বাচিত লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (LFF)-দের প্রশিক্ষণ প্রদান।
  • অনুদান হিসেবে নির্বাচিত প্রশিক্ষণ প্রাপ্ত সুফলভোগীদের মাঝে বকনা, ছাগল, পাঠা, ভেড়া, হাঁস ও মুরগি বিতরণ।
  • অনুদান হিসেবে বকনা, ছাগল, পাঠা, ভেড়া, হাঁস, মুরগি ও কবুতর/কয়েল শেড নির্মাণ সহায়তা প্রদান।
  • সুফলভোগীদের মাঝে বকনা, ছাগল, পাঠা, ভেড়া, হাঁস ও মুরগি টিকা, কৃমিনাশক ও ঔষধ বিতরণ।
  • উন্নতজাতের ঘাসের প্রদর্শনী।
  • সাইলেজ প্রদর্শনী।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন